মিরসরাইয়ে পাহাড় কেটে বালু বিক্রির অভিযোগে দুই জনকে জরিমানা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২১:০০

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কেটে বালু বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন, উপজেলার করেরহাট ইউনিয়নের আব্দুল মান্নান ও মো. জামাল। রবিবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  জরিমানা ঘটনা নিশ্চিত করে এ কর্মকর্তা বলেন, ভবিষ্যতে যারা এ ধরনের অবৈধ কাজে লিপ্ত হবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।