মাছে ভাগ্য খুলেছে জেলে মনজুরের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২১:০১

শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নে হরিণগর গ্রামে হতদরিদ্র জেলে মনজুর। বন বিভাগ হতে অনুমতি নিয়ে সুন্দরবনে বিভিন্ন নদনদীতে মাছ ধরা তার পেশা। মনজুর জানায়, গত শনিবার বন অফিস থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে মাথাভাঙ্গা নদীতে জাল ফেলি। এ সময় জালে ধরা পড়ে ১২১টি মেদ মাছ। সোমবার হরিণগর বাজারে লিটন নামে এক মাছ ব্যবসায়ী ৫ লাখ ৭০ হাজার টাকা দিয়ে যাবতীয় মাছ কিনে নেয়। ১২১টি মেদ মাছের সংবাদে স্থানীয়রা মাছ দেখতে বাজারে ভিড় জমায়।

কদমতলা বন অফিস কর্মকর্তা (এসও) নুরে আলম জানায়, মেদ মাছ প্রধানত গভীর সমুদ্রে দলবদ্ধভাবে বিচরণ করে থাকে। প্রচুর ঠান্ডার কারণে মাছগুলো উপকূলীয় নদনদীতে চলে আসায় জেলের জালে আটকা পড়েছে। আর ভাগ্য খুলেছে হতদরিদ্র জেলে মনজুর হোসেনের।