পাঁচবিবিতে সোমবার পৃথক অভিযানে ইয়াবা ও মাদকসহ চার জনকে আটক করেছে পুলিশ, র্যাব ও বিজিবি। পুলিশ জানায়, ৭০০ পিচ ইয়াবাসহ আবদুল গফুর ওরফে ফটিক বাবু (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে পৌর এলাকার গণেশপুর মধ্যপাড়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে। এছাড়াও বিজিবি ভোরে চেঁচড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি একটি টহল দল ৩৯৮ বোতল ফেনসিডিল ও আট কেজি গাঁজাসহ আ. লতিফের ছেলে মাজেদুল ইসলাম শিপন (২৭) ও মৃত খোকা মুন্সির ছেলে তৌহিদকে (৩৫) আটক করে। অপরদিকে র্যাবের একটি দল কয়া সীমান্তের রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ১৭৯৮ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ রামভদ্রপুর গ্রামের মৃত গয়ের উদ্দিন মণ্ডলের ছেলে রবিউল আলমকে (৪৫) আটক করে।
