পাবনা-সুজানগর-চিনাখড়া সড়কের মানিকদীর এলাকায় সোমবার ভোরে পেঁয়াজভর্তি নছিমন উলটে খাদে পড়ে ইউনুছ আলী ইনু শেখ (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো অন্তত তিন জন। নিহত ইনু শেখের বাড়ি পাবনা সদর উপজেলার ভাদুরাডাঙ্গী গ্রামে। আহতরা হলেন, একই গ্রামের মোক্তার হোসেন সরদার (৪০), মধু সরদার (৩৫) ও আবদুল মাজেদ (৪২)। আহতদেরকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা বলেন, দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি কেউ থানা পুলিশকে অবহিত করেন নাই।
