কুমিল্লায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেফতার পাঁচ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২১:০১

কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে রবিবার রাতে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেছেন। এদিকে সোমবার কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে: ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের নজরুল ইসলাম ওরফে নজির (৩৫), মাহাবুব ওরফে লাবু (৩২), সাদ্দাম হোসেন (২৫), নাছির আহম্মদ খন্দকার (৪০) ও জমির (৫০)।

ব্রাহ্মণপাড়া থানার ওসি আজমউদ্দিন মাহমুদ জানান, সোমবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।