ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার ফয়সল চানাচুর ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম এ সময় ফয়সাল চানাচুর ফ্যাক্টরির ১০ ড্রাম পোড়া বিষাক্ত তেল জব্দ করে ড্রেনে ফেলে দেয়। দণ্ডবিধির ৩৭ ও ৪৩ ধারা মোতাবেক ঐ ফ্যাক্টরিকে জরিমানা ছাড়াও এক মাসের মধ্যে সংশোধনের জন্য সতর্ক করা হয়েছে। অভিযানের সময় পৌরসভার স্যানিটারি পরিদর্শক আবুল কায়সার সুজা ও ঈশ্বরদী থানা পুলিশ সহযোগিতা করেন।
