দৈনিক ‘ইত্তেফাক’-এর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে প্রতিবছর যখনই একাধিক শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মৃতিচারণ আমরা সংগ্রহ করতে যাই, তখনই তারা নানান বর্ণিল স্মৃতির কথা মনে করিয়ে দেন। কারণ, এ দৈনিকের বিভিন্ন অনুষঙ্গের সঙ্গে সম্পৃক্ত হননি এমন তারকা-কলাকুশলী কম। দৈনিক ‘ইত্তেফাক’ তারকাদের কাছে তাই এক ভালোবাসার ঘর। যে ঘরে প্রজন্মের পর প্রজন্ম ঠাঁই নিয়েছে পরম নির্ভরতায়। ‘ইত্তেফাক’-এর জন্মদিনে তাই কজন শিল্পী-কলাকুশলীর শুভেচ্ছা ও অভিনন্দন গ্রন্থিত হলো সেই আস্থার স্মারক স্বরূপ। ‘ইত্তেফাক’-এর সকল পাঠকের প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা। গ্রন্থনা করেছেন তানভীর তারেক ও মোস্তাফিজ মিঠু
