আজন্ম ভালোবাসা ‘ইত্তেফাক’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২১:১৮

আমার বাবার চোখে উচ্ছ্বাস দেখতাম ‘ইত্তেফাক’-এ প্রকাশিত যেকোনো খবরে। হঠাত্ করে কোনো কিছু ক্রস চেক না করে কিছু ছাপে না দৈনিকটি। এই অভ্যাসটা কম ‘ইত্তেফাক’-এর। সময়ের সঙ্গে এখন পত্রিকার পড়ার অভ্যাসটা বদলেছে। মোবাইলেই সব খবর পাওয়া যায়। তবু নতুন বইয়ের গন্ধের মতো পত্রিকার গন্ধেরও ভালোলাগা থেকেই যাবে। ডিভাইসের যুগে প্রিন্টেড পত্রিকা পড়ার অভ্যাস কমে যাচ্ছে। কিন্তু আমার মনে হয়, কিছু পত্রিকা হাতে ধরে পড়ার নেশাটা আজন্ম রয়ে যাবে। তার ভেতরে অন্যতম নাম ‘ইত্তেফাক’। শুভ জন্মদিন।

 

[ সংগীতশিল্পী ]