কাজের পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে খবরের শিরোনামে আসেন তারকারা। এরমধ্যে ব্যক্তিগত বিষয়গুলো কখনো অনিচ্ছায় সামনে চলে আসে। আবার কখনো তারকারা নিজেই তাদের ঝুলির খবর ভক্তদের জানিয়ে দেন। সম্প্রতি এমনই এক খবর জানালেন বলিউড তারকা কিয়ারা আদভানি। গণমাধ্যমের এক সাক্ষাত্কারে তাকে প্রেম সম্পর্কে প্রশ্ন করা হয়। উত্তরে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন কিয়ারা। তিনি বলেন, ‘এই খবরে হয়তো অনেকেই আশ্চর্য হতে পারেন। তবে তারকা মানেই যে সব সময় সম্পর্কের মধ্য দিয়ে যাবে, এমনটাও নয়।’ বর্তমানে প্রেমের সম্পর্কে না থাকলেও একসময় প্রেম ছিল তার। মাধ্যমিকে পড়ার সময় একজনের সঙ্গে প্রেম করতেন এই নায়িকা। সেই বিষয়ে বলেন, ‘আসলে ছোটবেলার আমার একটা প্রেম ছিল। মাধ্যমিকে থাকতে আমাদের সম্পর্ক ছিল। আমার অনেক কাছের বন্ধুদের দেখেছি মাধ্যমিকের প্রেম বিয়ে পর্যন্ত গড়িয়েছে। তাদের দেখলে অনেক ভালো লাগা কাজ করে। একটি সম্পর্কের পূর্ণাঙ্গ পরিণতি দেখার আনন্দ অনেক। তবে ভাগ্য খারাপ যে আমার প্রেম টিকেনি। আসলে সে আমাকে বোঝেনি। অনেক বছর আগে ঘটনা এগুলো। তবুও এখনো মাঝে মাঝেই মনে পড়ে।’
