পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর পাবনা শহরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। ৯শ ২০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৩৩ হাজার ২৬০ জন। প্রতি আসনের জন্য গড়ে পরীক্ষার্থী ৩৬ জন।  মোট পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। দুইটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দুইটি ইউনিটের মধ্যে 'অ' ইউনিটে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ১৯ হাজার ১৯০ জন ও 'ই' ইউনিটে আবেদনকারী ১৪ হাজার ৭০ জন। 'এ' ইউনিটের পরীক্ষা ১০.০০ মি. থেকে শুরু হয়ে ১১.০০ মি. এ শেষ হবে। 'বি' ইউনিটের পরীক্ষা ৩.৩০ মি. থেকে শুরু হয়ে ০৪.৩০ মি. এ শেষ হবে। তবে এ ইউনিটের স্থাপত্য বিভাগের জন্য আবেদনকারীদের অতিরিক্ত ৩০ মিনিট (সকাল ১১.১৫ থেকে ১১.৪৫ মিনিট পর্যন্ত) ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। 

পাবনা শহরের পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি মহিলা কলেজ, পাবনা কলেজ, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা জেলা স্কুল, আদর্শ গার্লস হাই স্কুল, পাবনা গোপাল চন্দ্র ইনস্টিটিউট (জি সি ইনস্টিটিউট), শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল, পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল , পাবনা সরকারি কলেজ, জাগির হোসেন একাডেমি, সিটি কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পাবনা টাউন গার্লস হাই স্কুল, জান্নাতবিবি জুবিলী বালিকা উচ্চ বিদ্যালয়, মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়, সেন্ট্রাল গার্লস হাই স্কুল ,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি), পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজ এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত,পরীক্ষার হলে ব্যাগ,ক্যালকুলেটর, মোবাইল, ব্লু-টুথ , সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস আনা বা রাখা নিষিদ্ধ।

ইত্তেফাক/নূহু