ফক্স স্পোর্টস তাদের দশক সেরা টেস্ট একাদশে ঠাঁই দিয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই একাদশে দক্ষিণ আফ্রিকা থেকে সর্বোচ্চ তিনজন নিজেদের নাম লিখিয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড থেকে আছেন দু’জন করে। আর শ্রীলঙ্কা ও বাংলাদেশের একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এরা হলেন, অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কুমার সাঙ্গাকারা, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মুশফিকুর রহিম, রবিচন্দন অশ্বিন, ডেল স্টেইন, জেমস অ্যান্ডারসন ও কাগিসো রাবাদা। আর দ্বাদশ ক্রিকেটার হিসেবে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন আছেন।
