ফটো ক্যাপশন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ৪৬তম তমালতলা ব্রাঞ্চ রবিবার নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার তমালতলায় উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেজবাহউদ্দিন। বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও কাজী আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, বিডিবিএলের জিএম মো. আবদুল বাকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়ঙ্কা দেবী পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাদী

 

০০০

 

আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা গত রবিবার কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির চেয়ারপারসন হুব্বুন নাহার হক, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক এবং প্রধান অর্থ কর্মকর্তা এম আবুল কালাম মজুমদার, স্বতন্ত্র পরিচালক মো. খোরশেদ হোসেন উপস্থিত ছিলেন। সভায় ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়

 

০০০

 

নীলফামারীর জলঢাকাতে যমুনা ব্যাংক লিমিটেডের ১৩৯তম শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ। শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মো. সিরাজুল ইসলাম ভরসা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ

 

০০০

 

রিয়েল এস্টেট মার্কেটপ্লেস বিপ্রপার্টি এবং আইএফআইসি ব্যাংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। আইএফআইসি ব্যাংকের রিটেইল বিভাগের প্রধান ফেরদৌসি বেগম এবং বিপ্রপার্টি ডটকমের সিইও মার্ক নসওয়ার্দি চুক্তিতে স্বাক্ষর করেন