রাস্তার হকারদের অন্যত্র পুনর্বাসন করুন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২২:১৭

ঢাকা নগরীর বহু রাস্তা দখল করে বসানো হয়েছে দোকানপাট। রাস্তা হলো যানবাহন চলাচলের জন্য। আর সেই রাস্তা দখল করে হকাররা বসে গেছে তাদের পশরা নিয়ে। রাস্তার পাশে বসে বিক্রিবাট্টা করা অত্যন্ত বিপজ্জনক। যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটা বিচিত্র নয়। যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, রাস্তা থেকে হকারদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করুন। যানবাহনের চাকায় পিষ্ট হয়ে কেউ মারা গেলে তার দায় কে নেবে? রাস্তা দখলমুক্ত করে হকারদের জীবনের নিরাপত্তা দিন।

লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা