দেশের অন্যতম প্রাচীন শহিদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন আজ মঙ্গলবার। সোমবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাবের তৃতীয় তলার হলরুমে বিরামহীনভাবে ৮১ জন ভোটারের ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরন।
এদিকে অতীতের মতো এবারও প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলে জমে উঠেছে ঐহিত্যবাহী বরিশাল প্রেসক্লাব নির্বাচন। পোস্টার আর লিফলেটে ছেয়ে গেছে প্রেসক্লাব চত্বর।
এবার দুটি প্যানেলের মধ্যে ইকবাল-মুরাদ প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সভাপতি এস এম ইকবাল এবং সাধারণ সম্পাদক প্রার্থী মুরাদ আহমেদ। অপরদিকে মানবেন্দ্র বটব্যাল-এস এম জাকির পরিষদে সভাপতি প্রার্থী হয়েছেন সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদায়ি সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
