ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী: সিলেট বিভাগ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০১:৪৫

সিলেট বিভাগের জেলা ও উপজেলাগুলোতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। নিচে এ বিভাগের জেলা ও উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সংবাদ ও ছবি প্রকাশ করা হলো-

সিলেট

সিলেট অফিস
ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক এর ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সিলেট করিমউল্লাহ মার্কেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, গণ মানুষের পত্রিকা দৈনিক ইত্তেফাক আগামীতেও ইত্তেফাক দেশের মানুষের মানুষের জন্যেই সাংবাদিকতা করে যাবে। 

তারা বলেন দেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিতে দৈনিক ইত্তেফাক যে ভূমিকা ইতিহাস। তারা বলেন, ইত্তেফাক বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী। সঠিক পথের নির্দেশনা দিয়ে থাকে। তারা বলেন, ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মানিক মিয়ার দেশ প্রেমের ভূয়শী প্রশংসা করে বলেন, মানিক মিয়া ছিলেন আদর্শ । তাকে অনুসরণের মাধ্যমে সাংবাদিকতা করেেল দেশ উপকৃত হবে।

ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর পারিচলানায় সুধী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ,সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ, সাধারণ স¤পাদক  অধ্যাপক জাকির হোসেন, সিলেট ষ্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এইউ শহিদুল ইসলাম, ব্লাণ্ট সিলেট এর কো-র্ডিনেটর এডভোকেট মো ইফরানুজ্জামান চৌধুরী,জাতীয় পার্টির জোপির জেলা সভাপতি ইফতেখার হোসেন লিমন, করিম উল্লা মার্কেটের সত্বাধিকারী ছানাউল্লাহ ফাহিম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, কতোয়ালী মডেল থানার ওসি সেলিম মিয়া, এসএমপির মিডিয়ার পক্ষ থেকে মো শফি আহমদ,জেলা পুলিশের পক্ষে মো রফিকুল ইসলাম ডিআইও,মহানগর যুবলীগ নেতা রিয়াজ কান্তি দাস তপু,জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক স¤পাদক শেখ আব্দুল করিম, এমসি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন খালেদ আহমদ মনছুরী। 
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মুকতাবিস উন নুর, আজিজ আহমদ সেলিম,ইকবাল সিদ্দিকী, আব্দুল মালিক জাকা, আতাউর রহমান আতা, ইকরামুল কবির, আব্দুল কাদের তাপাদার, আমজাদ হোসাইন, সমরেন্দ্র বিশ্বাস সমর, শাহ দিদার আলম নবেল,খালেদ আহমদ,মোহাম্মদ সিরাজুল ইসলাম, আব্দুর রশীদ রেনু,ইকবাল মাহমুদ, কাউসার চৌধুরী, নৌসাদ আহমদ চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা সুফি সুহেল আহমদ, মামুন হাসান, নূর আহম, মুনশী ইকবাল,জামাল উদ্দিন, সুলতান সুমন, ফটোসাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ইত্তেফাক সংবাদদাতা. মো আহসান হাবীব, শিপন আহমদ, আবদুল মুমিন ইমরান।
বর্ষপূর্তিতে শুভেচ্ছ জানান, শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর  ফরিদ উদ্দিন আহমদ, লিডিং ইউনিভার্সিটির ভিসিড.মো.কামরুজাজামান চৌধুরী,  সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। 

মৌলভীবাজার:
মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা,র‌্যালী, কেক কাটা, পাঠক সমাবেশ ও সুধি সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন। 

ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার  (সদর সার্কেল) জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম উমেদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলারদিন সম্পাদক বকশি ইকবাল, প্রবীণ সাংবাদিক ও যুক্তরাজ্য কমিউনিটি লিডার সৈয়দ রুহুল আমিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজেদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি,প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, বিশিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, ইত্তেফাকের কমলগঞ্জ সংবাদদাতা নূরুল মোহাইমিন মিল্টন, শ্রীমঙ্গল সংবাদদাতা অনুজ কান্তি দাশ, মানবকন্ঠের বেলাল তালুকদার, পাতাকুঁড়ির স্টাফ রিপোর্টার জনি বেগম, রেডিও পল্লী কন্ঠের পলি দেবনাথ, মৌলভীবাজার মহিলা কলেজের ছাত্রী রুমা আক্তার, ন্যাশনাল চিলড্রেন ট্রাক্স ফোর্স লিডার সুমি আক্তার, ব্র্যাক জেলা প্রতিনিধি অরুন কুমার দাস, জেলা শ্রেষ্ট কৃষক সালেহ আহমদ, রেডিও পল্লী কন্ঠের অনুষ্ঠান প্রযোজক মোঃ আল আমীন প্রমুখ। 

আলোচনা শেষে ইত্তেফাকের জন্মদিন উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন ও একটি আনন্দ র‌্যালী শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানমালায় শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, পেশাজীবী, রাজনীতিবীদ, বিজ্ঞাপনদাতা, পাঠক, পত্রিকার এজেন্ট, ব্যবসায়ী, কৃষক, আইনজীবী, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে সকলের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যায়। সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ  ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে প্রেসক্লাবে জড়ো হন।

ছাতক:


সুনামগঞ্জের ছাতকে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম বছরে পদার্পণ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরে র‌্যালি শেষে ছাতক প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। পরে প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ছাতক প্রতিনিধি আব্দুল আলিমের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক সরকারি অনার্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, রাজনীতিবিদ ডাক্তার আফসার উদ্দিন, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিন চৌধুরী, এড. আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা শুকুর আলী।

বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, নুর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, জেলা বিএনপির সহ-শিল্প বিষয়ক সম্পাদক খায়ের উদ্দিন, সহ-প্রচার সম্পাদক তারেক আহমদ, জাপা পৌর শাখার আহবায়ক শামীম আহমদ প্রমূখ। এ সময় ব্যবসায়ী শামছ উদ্দিন, আলাল মিয়া, আকতার হোসেন, অভি আম্বিয়া, আব্দুল মুবিন, সাংবাদিক আমির আলী, মাহবুব আলম, সদরুল আমিন, আমিনুল ইসলাম, হাবীবুর রহমান নাসির, সুজন তালুকদার, সেলিম মাহবুব প্রমূখ উপস্থিত ছিলেন।

নবীগঞ্জ:


নবীগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে কেক কাটার মধ্য দিয়ে প্রচীনতম এই পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। 

আরও পড়ুন: ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী: চট্টগ্রাম বিভাগ

ইত্তেফাকের নবীগঞ্জ সংবাদদাতা সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,  নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. সরওয়ার শিকদার,  সাধারণ সম্পাদক কালেরকণ্ঠ প্রতিনিধি মো. আলমগীর মিয়া, সাবেক সভাপতি ইনকিলাব সংবাদদাতা ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, এমএ আহমদ আজাদ, সহসভাপতি আশাহিদ আলী, অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, আমাদের সময় প্রতিনিধি সলিল বরণ দাশ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমানর মুন্না, হাবিবুর রহমান চৌধুরী শামীম, উপজেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ সায়েদ, জয়যাত্রার টিভির ছনি চৌধুরী, স্বদেশ বার্তার প্রতিনিধি আলী হাছান লিটন, লোকালয় বার্তার প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রমুখ।

বড়লেখা (মৌলভীবাজার)

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা 
মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে বড়লেখা মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোপাল দত্ত। 


ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। প্রধান বক্তা ছিলেন দৈনিক সংবাদের বড়লেখা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দীন, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক, মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন প্রমুখ। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, কোয়াবের সভাপতি সালেহ আহমদ জুয়েল, ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি পান্না দত্ত, দৈনিক যুগান্তরের বড়লেখা উপজেলা প্রতিনিধি আব্দুর রব, আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, লেখক আবুল কাশেম, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ, যায়ায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, ৭১ টিভির বড়লেখা প্রতিনিধি এ, জে লাভলু, কবি ও শিক্ষক রিপন দাস, বেসরকারি সংস্থা সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা (বড়লেখা উপজেলা) আল আমিন, সমাজকর্মী তাওহিদ সারওয়ার মান্না, জুবের আহমদ প্রমুখ। পরে ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে মিডিয়া সেন্টারে কেক কাটেন অতিথিবৃন্দ।
অপরদিকে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বড়লেখা মিডিয়া সেন্টারে শুভেচ্ছা জানাতে আসেন সাপ্তাহিক বড়লেখার ডাক প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছয়ফুল হক, মাধ্যমিক শিক্ষক মুর্শেদুজ্জামান সাদেক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম লস্কর, আব্দুল আলিম, সহকারী শিক্ষক নাজিম উদ্দিন, সাপ্তাহিক বড়লেখা ডাক পত্রিকার বার্তা সম্পাদক তারেক মাহমুদ প্রমুখ।

হবিগঞ্জ

হবিগঞ্জ প্রতিনিধি 
হবিগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, কবি তাহমিনা বেগম গিনি, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, ব্যাংকার তবারক আলী লস্কর, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, এনডিসি সজীব কান্তি রুদ্র, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বিটিভি প্রতিনিধি আলমগীর খান সাদেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, শফিকুল আলম চৌধুরী, শরীফ চৌধুরী, ফয়সল চৌধুরী, সাইফ আহসান, মঈন উদ্দিন আহমেদ, সুরুজ আলী, আজহারুল ইসলাম মুরাদ, সিরাজুল ইসলাম জীবন প্রমুখ। প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাক এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

তাহিরপুর (সুনামগঞ্জ)

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুরে দেশের অন্যতম জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সকালে তাহিরপুর উপজেলা প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবে এসে মিলিত হয়।

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাহিরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলম সাব্বিরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি। পরে কেক কেটে ও মিষ্টি মুখ করার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা পালন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সহ-সভাপতি বাবরুল হাসান বাবলু, যুগ্ম সম্পাদক এম এ রাজ্জাক, সাংগঠনিক কামাল হোসেন, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন শাহ্,  সদস্য জাহাঙ্গীর আলম, আবির হাসান-মানিক, রুমান আহমেদ তুষা, সাময়ূন আহমেদ, আহমেদ কবির প্রমুখ।

কুলাউড়া (মৌলভীবাজর)

কুলাউড়া (মৌলভীবাজর) সংবাদদাতা
কুলাউড়ায় দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থানীয় রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা, কেককাটা, র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুলাউড়া সংবাদদাতা সুশীল সেনগুপ্তের সভাপতিত্বে ও সাংবাদিক খালেদ পারভেজ বকসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার এবং বিশেষ অতিথি হিসাবে সুদীর্ঘ ৫৬ বছর যাবত একমাত্র দৈনিক ইত্তেফাক পত্রিকার পাঠক ডা. হেম কুমার পাল ও ৪২ বছরের পাঠক মোঃ কামাল উদ্দিন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র চন্দ ও সাংবাদিক মুক্তাদির হোসেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাবসায়ী আতিকুর রহমান আকই,ডাঃ হেমন্ত কুমার পাল,মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক সামসু উদ্দিন বাবু, সাংবাদিক মাহফুজ শাকিল, আব্দুল কুদ্দুছ,শরীফ আহমদ,সাকের আহমদ,নাজমুল বারি সোহেল, এ কে এম জাবের, তারেক হাসান,এইচ ডি রুবেল,সুমন আহমদ, প্রবীন পত্রিকার এজেন্ট ও সাংবাদিক বিশ^জিৎ দাস, ইউছুফ আহমদ ইমন,হাবিবুর রহমান সুজন প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাইদুল ইসলাম।

সুনামগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৭তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আসেন দৈনিক ইত্তেফাকের জন্মদিনে শুভেচ্ছা জানাতে।

অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মনোয়ার আলী, জেলা উদীচীর সভাপতি শিলা রায়, রেডক্রেসিন্ট সোসাইটি’র সাধারণ সম্পাদক অ্যাড.মতিউর রহমান পীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন,জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক শাহ আবু নাসের, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজি আরা বেগম শাম্মি,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট আবুল হোসেন, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি আসাদুল্লাহ সরকার, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের সভাপতি মো.ফজলুল হক,জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ, মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাশ, প্রেসকøাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-হেলাল,দৈনিক যায় যায় দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী, দিলারা বেগম, বিরোধী দলীয় হুইপের একান্ত সহকারী  সৌমিত চৌধুরী সস্তু, ব্রাকের জেলা প্রতিনিধি এ.কে আজাদ, ইসলামীক রিলিফ প্রোগাম অফিসার মো.জাকারিয়া,দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি কেবি মানব তালুকদার, সাংস্কৃতিক সংগঠক অনিশ তালাুকদার বাপ্পু, আওয়ামী তরুণ লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, ব্যবসায়ী নুরুল হাসান আতাহের, কেন্দ্রীয় ছাত্রদলের সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি মো.রায়হান উদ্দিন,যুগ্ম-সাধারণ সম্পাদক মুমিত ইসলাম,জেলা জাতীয় পার্টির নেতা জসিম উদ্দিন,বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ফয়সল আহমদ,আজকালের জেলা প্রতিনিধি আমিনুল হক, শ্রমিক লীগ নেতা রিংকু চৌধুরী, জাপা নেতা মুহিম তালুকদার, অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন,দৈনিক সুনামগঞ্জের সময়ের স্টাফ রিপোর্টার রুজেল আহমদ, চ্যানেল এস সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ফুয়াদ মনি, বাংলাটিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমন,জাগো সিলেটের জেলা প্রতিনিধি লিপসন আহমেদ, দৈনিক আলোকিত সুনামগঞ্জের দ.সুনামগঞ্জ প্রতিনিধি এন এ নাহিদ, দৈনিক সবুজ সিলেটের দ.সুনামগঞ্জ প্রতিনিধি আলাল হোসেন, সাংবাদিক সালমান মিয়া, কৃষক নেতা আব্দুল কাইয়ূম, সুবিমল চক্রবর্তী চন্দন, সদর উপজেলা স্কাউটসের কমিশার গিয়াস উদ্দিন, কলেজ ছাত্রদল নেতা শাহনেওয়াজ সৌরভ মোমিন, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাহবুব, জেলা রোভার এর সিনিয়র রোভারমেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সহ-সম্পাদক  এস.এ. তাহের আলী, আহমেদ নাফিস নোমান, সোহানুর রহমান সোহান, সাইফ আনোয়ার ফাহিম, মো: লুৎফুর রহমান, অমিত দাশ গুপ্ত, জোসেফ আহমেদ পাপ্পু, জাকারিয়া ইমন, আব্দুল হাসান, ইয়াছির আহমেদ জাওয়াদ, সাজিদুর রহমান, জয়নাল আবেদীন, সানোয়ার হোসসেন, আবিদ হাসান সানী, তাওহীদুল হক অহি, কর্ণিকার মুক্ত গার্লস ইন রোভার এর ইসরাত আহমেদ ইশা, তনুশ্রী দাশ, মনোয়ারা আক্তার, জাহানারা আক্তার হাসনা, হোসনে জানাত সুমাইয়া, আমেনা আক্তার, তাহমিনা আক্তার মিলি প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো.বুরহান উদ্দিন

 

ইত্তেফাক/নূহু/এসি