ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র মডেল প্রশ্ন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২০:১৩

কবির হোসেন সুজন, প্রভাষক

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা

১। বর্তমান তাপমাত্রা এবং অতীত তাপমাত্রার তথ্য পর্যালোচনা করে উপলব্দি করা হয় যে, আসছে শীত মৌসুমে তাপমাত্রা খুব কম হবে এবং গরম কাপড়ের চাহিদা বাড়বে। তাই মি: জামান মেশিনের উত্পাদন এবং শ্রমিকের মনোবল বৃদ্ধির জন্য কর্মীদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করে উত্পাদন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহন করলেন। লক্ষ্যার্জনের জন্য মি: জামান কর্মীদের সাথে এমনভাবে মিশতেন যাতে তারা কর্ম সম্পাদনে প্রবলভাবে উত্সাহিত হন। ফলে লক্ষ্যার্জনের পথ ত্বরান্বিত হয়।

 

ক) কার্যবিভাজন কী?

খ) আদেশের ঐক্যর নীতি বলতে কী বোঝায়?

গ) উপরের উদ্দীপকে মি: জামানের উপলব্দিতে ব্যবস্থাপনার কোন গুনটি পরিলক্ষিত হয়? আলোচনা কর।

ঘ) উদ্দীপকে আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা তুমি কিভাবে মূল্যায়ন করবে? তোমার মতামত দাও। 

২। জনাব ফয়সাল একটি কৃষিকর্মে কর্মরত। তাদের ফার্মে আগে লাঙ্গল দিয়ে চাষাবাদ করা হতো। তবে তিনি লাঙ্গলের পরিবর্তে ট্র্যাক্টর ব্যবহার করেন। কারণ একজন কৃষক ভূমি, শ্রম, মূলধন, ট্র্যাক্টর, সেচযন্ত্র, সার, বীজ ইত্যাদির কার্যকর/সুষ্ঠ ব্যবহার করে অধিক ফসল ফলিয়ে উন্নয়ন নিশ্চিত করেন।    

ক) প্রশাসন কী?

খ) ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে কি বোঝায়?

গ) উপরের উদ্দীপকে ফসলের কাজ ব্যবসায়ের ক্ষেত্রে সংগঠিত কোন বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ? আলোচনা কর।

ঘ) উদ্দীপকে ব্যবস্থাপনার গুরুত্বটি তুমি কীভাবে মূল্যায়ন করবে? তোমার মতামত দাও।

৩। সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় এক্স নদীর উপর একটি সেতু নির্মাণের জন্য ২০১৮-২০১৯ আর্থিক বছরে APP (বার্ষিক কর্ম পরিকল্পনা)- তে অন্তর্ভূক্ত করেন। অন্তর্ভূক্ত সেতুর নির্মাণ কাজ ২০২০-২০২১ আর্থিক বছরে শেষ হবে বলে প্রত্যাশা করা হয়। সেতুর নক্সাকরণের সময় মোট কাজের সাথে রেলপথের চাহিদার কথা চিন্তা করে সেতুর উপর রেললাইন স্থাপনের জন্য কাজ অন্তর্ভূক্ত করা হয়।

ক) লক্ষ্য কী?

খ) সহায়ক পরিকল্পনা প্রণয়ন বলতে কী বোঝায়?

গ) উপরের উদ্দীপকের পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরণের? আলোচনা কর।

ঘ) উদ্দীপকে রেল লাইন স্থাপন একার্থক পরিকল্পনার একটি বিশেষ রূপ? মূল্যায়ন কর।             

৪। আকাশের কর্মরত প্রতিষ্ঠানের কর্মীরা নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে থেকে কার্য সম্পাদন করেন। তবে এতে তারা নির্বাহীর খুব কাছাকাছি থেকে তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি হাতে কলমে শিক্ষাদানের সুযোগ পান।

ক) কর্মীসংস্থান কী?

খ) সংগঠন কাঠামো বলতে কি বোঝায়?

গ) উদ্দীপকে আকাশের সংগঠন কাঠামোটি কোন ধরণের? আলোচনা কর।

ঘ) উদ্দীপকের সর্বশেষ পরিস্থিতিতে কিসের গুরুত্ব তুলে ধরা হয়েছে? তোমার মতামত দাও।

৫। বিগ বাংলা গার্মেন্টর্স ইন্ডাষ্টিজ লি: দেশের সত্ ও যোগ্য নাগরিকদের কাছ থেকে জুনিয়র অফিসার (মার্কেটিং) পদে দরখাস্ত আহবান করেন। পাশাপাশি বিগ বাংলা লি: এর সিস্টার কনসার্ন বিগ বাংলা এগ্রো লি: এর সহকারী ব্যবস্থাপককে কার্যফল বিবেচনায় ব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়।

ক) অংশগ্রহনমূলক প্রশিক্ষণ কী?

খ) কর্মী নির্বাচন একটি ঋণাত্মক প্রক্রিয়া-ব্যাখ্যা কর।

গ) উপরের উদ্দীপকে বিগ বাংলা গার্মেন্টস ইন্ডাষ্টিজ লি: এর আহবান কোন ধরণের কর্মীসংস্থান? আলোচনা কর।

ঘ) উদ্দীপকে বিগ বাংলা এগ্রো লি: এর পদোন্নতির ভিত্তি কী হতে পারে বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।