জুটি বেঁধে খেলবেন ওজনিয়াকি সেরেনা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২১:১২

ক্যারোলিন ওজনিয়াকি ও ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামস নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিতব্য এএসবি ক্ল্যাসিকে জুটি বেঁধে খেলবেন। টুর্নামেন্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।  বিশ্বের সাবেক ১ নম্বর ওজনিয়াকির বিদায়ি পালায় পুরোনো এই দুই বন্ধু মেয়েদের ডাবলসে খেলবেন। সেরেনা এ প্রসঙ্গে বলেছেন, ‘ক্যারোলিনকে সঙ্গে নিয়ে খেলার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। সে আমার সেরা বন্ধুদের একজন এবং আমি খুবই আনন্দিত যে, তার বিদায়ের আগে দুজনে মিলে একটা টুর্নামেন্টে খেলতে সমর্থ হচ্ছি।’ ২০১৮ সালে রিউমেটয়েড আর্থাইটিস ধরা পড়া ডেনমার্কের খেলোয়াড় ওজনিয়াকি এ মাসের শুরুতেই জানিয়ে রেখেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের পরই তিনি অবসর নেবেন।