কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৪৯তম শীতকালীন ক্রীড়ার ক্রিকেট প্রতিযোগিতায় পিডিবি স্কুল ৮০ রানে জিতেছে।
গতকাল স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পিডিবি স্কুল আট ওভারের খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১০৯ রান করে। জবাবে পাহাড়িকা স্কুল পাঁচ ওভারে ৩৯ রানে অল আউট হয়। খেলাটিতে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, পাহাড়িকা স্কুলের ক্রীড়া শিক্ষক মো. নুর নবী প্রমুখ।
