ফটো ক্যাপশন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০০:২৪

ম্যানুফ্যাকচারিং সেক্টরে যৌথভাবে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে দ্বিতীয় রানার-আপ হওয়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশকে (বিএটিবি) ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টস (সাফা) অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিএটি বাংলাদেশের হেড অব লিগ্যাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স মুবিনা আসাফ এবং করপোরেট ফাইন্যান্স কন্ট্রোলার খালেদ রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন

০০০০

মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় সম্প্রতি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৩২তম শাখা হিসেবে সাটুরিয়া শাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মঈনুদ্দীন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন

০০০

বান্দরবানের লামা বাজারে সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৫৭তম শাখা উদ্বোধন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল

০০০০

রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) ২০১৮-১৯ সালে তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। শনিবার রাজধানীর বাড্ডায় প্রিমিয়ার প্লাজায় অনুষ্ঠিত কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, পরিচালক সাবিহা আমজাদ, চৌধুরী কামরুজ্জামান, মো. আব্দুস সালাম এফসিএ, উজমা চৌধুরী, চৌধুরী আতিয়ুর রাসুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা