পাড়ার ছেলেরা এক ভদ্রলোকের কাছ থেকে ১০০ টাকা চাঁদা নিয়ে তাঁকে তাদের ক্লাবের মেম্বার করে নিল।
ভদ্রলোক : তাহলে আজ থেকে আমি তোমাদের তরুণ সংঘের মেম্বার হয়ে গেলাম। আচ্ছা মেম্বার হিসেবে আমি তোমাদের ক্লাব থেকে কী কী সুবিধা পাব?
ক্লাবের সভাপতি : আগামী বছর আবার ১০০ টাকা চাঁদা দেওয়ার সুযোগ পাবেন।
