মুহম্মদ আনিসুল হক
২৫ ডিসেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ১০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ এবং ২৭ রবিউস সানি ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭ ও ৮। শুভ বার: শনি ও সোম। শুভ রত্ন: নীলা ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। বিনিয়োগ চিন্তাভাবনা করে করুন। ঘনিষ্ঠ বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন। কোনো ব্যাপারে বিবাদে জড়ানো ঠিক হবে না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শরীর অসুস্থ থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে যাবতীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সন্তানের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। মূল্যবোধ বজায় রাখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে চিকিত্সা নিলেই ভালো করবেন। মায়ের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে মন বসানো কঠিন হতে পারে। আপনজন কারো সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। নতুন করে কাউকে ধারকর্জ দেওয়া ঠিক হবে না। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যাকে অবহেলা করবেন না। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মানসিক দুশ্চিন্তা কমানোর চেষ্টা করুন। অপরের প্রতি সদাচরণ করুন। যৌথ ব্যবসায় অংশীদার কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যক্তিত্ববোধ বজায় রাখুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আজ সকল ক্ষেত্রে সতর্কতার সঙ্গে অগ্রসর হোন। ঝুঁকিপূর্ণ কোনো কাজে না জড়ালেই ভালো করবেন। শারীরিক অসুখ-অশান্তি কিছু থাকলে তাকে অবহেলা করবেন না।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শ্রমিক-নেতাদের জন্য সময় মোটামুটি অনুকূল থাকবে। আর্থিক দিক ভালো থাকতে পারে। বড়ো ভাইবোনদের সঙ্গে কোনো ব্যাপারেই মতানৈক্য জড়ানো ঠিক হবে না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
অসুস্থ পিতার চিকিত্সার ব্যবস্থা করুন, অবহেলা করা ঠিক হবে না। কর্মস্থলে কর্তৃপক্ষের মন জুগিয়ে চলুন। কর্মপ্রত্যাশীরা প্রচেষ্টা জোরদার করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বাড়তে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থভ্রমণে যেতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। সামাজিক যোগাযোগ চালিয়ে যান।
০
