দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে নানা আয়োজনে উত্সবমুখর পরিবেশে মঙ্গলবার বিভিন্ন স্থানে সুধী সমাবেশ, র্যালি, কেক কাটা
ও আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
g ইত্তেফাক ডেস্ক
পিরোজপুর : গতকাল মঙ্গলবার পিরোজপুরে পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ অনুষ্ঠান। পিরোজপুর প্রেসক্লাবে এ বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয় কেক কাটার মধ্য দিয়ে। ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মুনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও দুবলা ফিশার মেন গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ প্রমুখ। সুধী সমাবেশে বক্তাগণ বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গঠনে দৈনিক ইত্তেফাকের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন। পাশাপাশি ইত্তেফাক প্রতিষ্ঠাতা সম্পাদক ও পিরোজপুরের কৃতী সন্তান তফাজ্জল হোসেন মানিক মিয়ার আজীবন কৃতিত্বপূর্ণ অবদানকে তুলে ধরেন।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) : ভাণ্ডারিয়ায় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সুলতানা হোসেন সভা কক্ষে দৈনিক ইত্তেফাকের উদ্যোগে এবং ইত্তেফাক পাঠক ফোরাম ও বাংলাদেশ হিন্দু পরিষদের ভাণ্ডারিয়া শাখার সভাপতি বাবুল চন্দ্র দাসের সহযোগিতায় কেক কাটেন প্রধান অতিথি ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন, উপাধ্যক্ষ মো. আবু জাফর, জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী। আরো উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্য ও জেপি নেতা মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, আওয়ামী লীগ নেতা কাজী আতিকুজ্জামান জুয়েল, জেপির উপজেলা দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের আইনবিষয়ক সম্পাদক শঙ্কর জীত্ সমদ্দার, যুবসংহতির উপজেলা যুগ্ম আহ্বায়ক বাহাদুর সরদার, ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, ভাণ্ডারিয়া উপজেলা ইত্তেফাক পাঠক ফোরাম ও বাংলাদেশ হিন্দু পরিষদের ভাণ্ডারিয়া শাখার সাধারণ সম্পাদক দিপু সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক যুগল হাওলাদার শুভ, সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার মালি, দপ্তর সম্পাদক নান্টু সিংহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের ভাণ্ডারিয়া সংবাদদাতা কে এম ফজলুর রহমান।
সিলেট : সকালে কেককেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক। করিমউল্লাহ মার্কেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর পারিচলানায় সুধি সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এ ইউ শহিদুল ইসলাম, ব্লাণ্ট সিলেটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. ইফরানুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির জেপির জেলা সভাপতি ইফতেখার হোসেন লিমন, করিমউল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী ছানাউল্লাহ ফাহিম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, কোতোয়ালি মডেল থানার ওসি সেলিম মিয়া, এসএমপির মিডিয়ার পক্ষ থেকে মো. শফি আহমদ, জেলা পুলিশের পক্ষে মো. রফিকুল ইসলাম ডিআইও, মহানগর যুবলীগ নেতা রিয়াজ কান্তি দাস তপু, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম, এমসি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন খালেদ আহমদ মনছুরী।
নোয়াখালী : প্রেসক্লাব চত্বরে সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে ও কেককাটার মধ্য দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। পরে প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ কাজী মুহম্মদ রফিক উল্যাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার ফজলুল হক বাদল, সাবেক ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলন এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক বকশি। এতে সভাপতিত্ব করেন আলমগীর ইউসুফ। বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, হরলাল ভৌমিক, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমান ও আবদুল আজিজ পুলক।
সুনামগঞ্জ : দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, ডা. সৈয়দ মনোয়ার আলী, জেলা উদীচীর সভাপতি শিলা রায়, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক শাহ আবু নাসের, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজি আরা বেগম শাম্মি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট আবুল হোসেন, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের সভাপতি মো. ফজলুল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাহবুব প্রমুখ।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রেসক্লাবে সকাল ১১টায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। পরে প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়ার সভাপতিত্বে স্মৃতিচারণমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ ভট্টাচার্য। তমাল দাশ লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—বিশেষ অতিথি খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, কানন আচার্য্য, আজিমুল হক, মো. জহুরুল আলম ও আবু তাহের মুহম্মদ।
মৌলভীবাজার : মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন। নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বকশি ইকবাল, রুহুল আমিন, আজেদুর রহমান, সালেহ এলাহী কুটি, আকমল হোসেন নিপু, মু. ইমাদ উদ দীন, খালেদ চৌধুরী, নূরুল মোহাইমিন মিল্টন, অনুজ কান্তি দাশ, বেলাল তালুকদার প্রমুখ। আলোচনা শেষে ইত্তেফাকের জন্মদিন উপলক্ষ্যে আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন ও একটি আনন্দ র্যালি শহর প্রদক্ষিণ করে।
বড়লেখা (মৌলভীবাজার) : দুপুরে বড়লেখা মিডিয়া সেন্টারে আয়োজিত কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোপাল দত্ত। তপন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। অন্যদের মধ্যে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক, বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দীন, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, নজরুল একাডেমির উপদেষ্টা জুনায়েদ রায়হান রিপন প্রমুখ। পরে ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটেন অতিথিবৃন্দ।
ছাতক (সুনামগঞ্জ) : সকালে শহরে র্যালি শেষে ছাতক প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। পরে প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক সরকারি অনার্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, রাজনীতিবিদ আফসার উদ্দিন, শাহিন চৌধুরী, অ্যাড. আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা শুকুর আলী।
হবিগঞ্জ : বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, তাহমিনা বেগম গিনি, আলী লস্কর, মো. ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, সজীব কান্তি রুদ্র, ইসমাইল হোসেন, আলমগীর খান সাদেক, সৈয়দ এখলাছুর রহমান খোকন, শফিকুল আলম চৌধুরী, শরীফ চৌধুরী, ফয়সল চৌধুরী, সাইফ আহসান প্রমুখ।
বান্দরবান :বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এক সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রতিনিধি মিলন চক্রবর্তীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক। আরো বক্তব্য রাখেন সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ, পৌর কমিশনার সৌরভ দাশ শেখর, অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন, আলাউদ্দিন শাহরিয়ার, হোটেল মোটেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
লক্ষ্মীপুর : সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। শুরুতে কেক কেটে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মো. আবদুল মালেকের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, মো. কামাল হোসেন, সেলিম উদ্দিন নিজামী, গাজী গিয়াস উদ্দিন, আবু জাকের রাবেত প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জাকির হোসেন মোস্তান, এম এ মজিদ।
তাহিরপুর (সুনামগঞ্জ) : সকালে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব থেকে র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে এসে মিলিত হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলম সাব্বিরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি। পরে কেক কেটে ও মিষ্টিমুখ করার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা পালন করা হয়।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : বিকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবে মো. নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুর রহমান, সিলেট বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক (স্বাস্থ্য) ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ।
রাউজান (চট্টগ্রাম) : দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। গাজী জয়নাল আবেদীনের পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা সিনিয়র সহকারী কমিশনার মামনুন আহমেদ অনিক, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল হাছান বাহাদুর, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা প্রীযুষ প্রভাকর, উপজেলা মত্স্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শাহা-ই-জাহান, পৌর কাউন্সিলর জানে আলম জনি প্রমুখ। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
টেকনাফ (কক্সবাজার) :দুপুরে উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে আলোচনা সভা টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম সাইফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌ. ফেরদৌস আহমদ জমিরী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার।
সেনবাগ (নোয়াখালী) : দুপুরে সেনবাগ প্রেসক্লাব হলরুমে ইত্তেফাকের সেনবাগ প্রতিনিধি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা ও শেষে আনুষ্ঠানিক কেক কেটে প্রতিষ্ঠা উত্সব পালন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ডা. গোবিন্দ চন্দ্র চর্মা, মমিন উল্যা মানিক, নুরেজ্জামান চৌধুরী, আবু বক্কর ভূঁইয়া, আলী আক্কাছ রতন, মোস্তাফিজুর রহমান মিলন, আবু নাছের দুলাল, এল এম চৌধুরী প্রমুখ।
কুলাউড়া (মৌলভীবাজর) : স্থানীয় রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা, কেককাটা, র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুলাউড়া সংবাদদাতা সুশীল সেনগুপ্তের সভাপতিত্বে ও খালেদ পারভেজ বকসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. হেম কুমার পাল ও মো. কামাল উদ্দিন, জ্যোতিষ চন্দ্র চন্দ ও মুক্তাদির হোসেন।
খুলনা : বিভাগীয়, শিল্প ও বন্দর নগরী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় খুলনা ব্যুরো অফিসের উদ্যোগে শোভাযাত্রা এবং স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।
যশোর : দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরে আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর অফিসের স্টাফ রিপোর্টার আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে ও যশোর সাংবাদিক ইউনিয়নের সম্পাদক মিলন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল প্রমুখ। পরে অতিথিবৃন্দ কেক কাটেন। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাংস্কৃতিক সংগঠন উদীচী, বিবর্তন, শেকড় ও স্পন্দনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাতক্ষীরা :মঙ্গলবার সাতক্ষীরায় দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সুধি সমাবেশের আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ সম আলাউদ্দিন মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, দৈনিক ইত্তেফাক স্বাধিকার আন্দোলনে ভূমিকা রেখেছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন।
ঝালকাঠী: ঝালকাঠী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। জেলা প্রতিনিধি মো. শফিউল ইসলাম সৈকতের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সহসভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাদক মানিক রায়, প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক ইত্তেফাক সংবাদদাতা মনোয়ার হোসেন খান প্রমুখ।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস রবিনের সঞ্চালনায় কেক কাটেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ। এর আগে দৈনিক ইত্তেফাক পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মাহমুদুল করিব মিঠু স্বাগত বক্তব্য রাখেন।
নীলফামারী : নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কাটেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আব্দুল মোতালেব সরকার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মুরাদ হোসেন বেগ প্রমুখ।
ফরিদপুর : ফরিদপুর প্রেসক্লাব চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক অতুল সরকারসহ অতিথিরা। পরে ক্লাব চত্বরে আলোচনা সভার অয়োজন করা হয়। জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সাংবাদিক ও প্রাবন্ধিক মফিজ ইমাম মিলন প্রমুখ।
কুমিল্লা : কুমিল্লা টাউনহলের মুক্তিযুদ্ধ কর্নারে আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লুত্ফুর রহমানের সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক মুক্তিযোদ্ধা মো. ওমর ফারুক।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হায়াত-উদ-দৌলা খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপর মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু প্রমুখ।
দুমকি (পটুয়াখালী) : দুমকি প্রেসক্লাবের সভাকক্ষে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি, আংগারিয়া ইউপি চেয়ারম্যান মো. সুলতান আহম্মেদ হাওলাদার। দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা মো. জামাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরাম, দুমকি উপজেলা শাখার সভাপতি এম আমির হোসাইন, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ।
রাণীনগর (নওগাঁ) : উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক পত্রিকার রাণীনগর উপজেলা সংবাদদাতা আব্দুর রউফ রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল।
গাংনী (মেহেরপুর) : বর্ণাঢ্য র্যালি শেষে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আমিরুল ইসলাম।
ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ী থেকে প্রকাশিত দৈনিক দেশ মা পত্রিকা কার্যালয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকার ফুলবাড়ী সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপুর সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।
বগুড়া : বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা ইত্তেফাক বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার মিলন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ও পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। আরো বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, বর্তমান সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ প্রমুখ।
দেবীগঞ্জ (পঞ্চগড়): দেবীগঞ্জ প্রেসক্লাব থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে ইত্তেফাক সংবাদদাতা জাকির হোসেন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান।
দৌলতপুর (কুষ্টিয়া): র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ইত্তেফাক সংবাদদাতা জহুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার, সিনিয়র সাংবাদিক এম এস শাহীন প্রমুখ।
নকলা (শেরপুর): র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি হাজী জালমামুদ কলেজ মিলনায়তনে নকলা প্রতিনিধি মুহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি (রাজবাড়ী): উপজেলা পরিষদ সম্মেলন রুমে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে দৈনিক ইত্তেফাক পত্রিকা বালিয়াকান্দি সংবাদদাতা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনপুরা (ভোলা): উপজেলা সংবাদদাতার উদ্যোগে মনপুরা প্রেসক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মো. ছালাহউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেন।
নড়াইল: নড়াইল প্রেসক্লাব চত্বর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু। প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।
দাগনভূঞা (ফেনী): দৈনিক ইত্তেফাকের দাগনভূঞা সংবাদদাতা ও দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান।
পঞ্চগড় : পঞ্চগড় প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন প্রধান, জেলা উদীচীর সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিপন মো. হাবিবুর রহমান, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য মো. হারেজ আলী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু প্রমুখ অংশ নেন।
নবীগঞ্জ (হবিগঞ্জ): উপজেলা পরিষদের সভাকক্ষে কেক কাটার আয়োজন করা হয়। পরে ইত্তেফাকের নবীগঞ্জ সংবাদদাতা সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
পাঁচবিবি (জয়পুরহাট): পাঁচবিবি পৌর প্রেসক্লাব মিলনায়তনে পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের পাঁচবিবির পাঠক পরিবারের অন্যতম সদস্য আব্দুল করিম সান্টু।
বরগুনা (উত্তর ও দক্ষিণ) : বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ইত্তেফাকের বরগুনা প্রতিনিধি আব্দুল আলীম হিমুর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাকের বরগুনা প্রতিনিধি জহিরুল হাসান বাদশা।
মেহেরপুর : মেহেরপুর শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহাবুব চান্দুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
ভেড়ামারা (কুষ্টিয়া): ভেড়ামারা প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রবীণ সাংবাদিক ও ভেড়ামারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এ কে এম কাওছার হোসেন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সুবীর বসাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।
রংপুর: রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ভবনের হল রুমে কেক কাটা, আলোচনা সভা, পাঠক সমাবেশ ও সুধি সমাবেশের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার। ইত্তেফাকের রংপুর স্টাফ রিপোর্টর গোলাম মোস্তফা আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহা. আলীম মাহমুদ, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিয়া খানম প্রমুখ।
ঝিনাইদহ: প্রেসক্লাব থেকে র্যালি বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
নাটোর : নাটোরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে নাটোর প্রেসক্লাবে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সুধীজনরা ইত্তেফাককে শুভেচ্ছা জানিয়েছেন। নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও বাসসের নাটোর প্রতিনিধি ফারাজি আহমেদ রফিক বাবনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ।
চুয়াডাঙ্গা : গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
পাবনা: দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি রুমী খোন্দকারের সভাপতিত্বে ও পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক কবীর মাহমুদ।
কুষ্টিয়া : ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আশকারী বলেছেন, একথা অনিস্বীকার্য যে, দেশের অগ্রযাত্রা ও ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে মিশে আছে সময়ের সঙ্গেসঙ্গে এগিয়ে চলা ইত্তেফাক পত্রিকা।
ইত্তেফাকের কুষ্টিয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাক্তার এসএম মুস্তানজিদ, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৃনাল কান্তি দে প্রমুখ। সভা শেষে ভিসি অধ্যাপক হারুন-উর-রশিদ আশকারীসহ অতিথিরা প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটেন।
বাগেরহাট : বাগেরহাটে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে শোভাযাত্রা, আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, প্রবীণ সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন প্রমুখ।
ভোলা প্রতিনিধি : দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে প্রবীণ ও নবীন সাংবাদিকদের মিলনমেলা বসেছিল। সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেককেটে, আলোচনা ও সংগীত পরিবেশনের মাধ্যমে জন্মদিন উদ্যাপন করা হয়। দৈনিক ইত্তেফাক এর ভোলা জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। পরে সাংবাদিক জসিম রানার একক সংগীতানুষ্ঠান উপস্থিত সকলকে বিমোহিত করে।
নেত্রকোনা : দৈনিক ইত্তেফাকের ৬৭ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকও জেলা প্রেসক্লাবের সভাপতি মঈনউল ইসলাম। পরে শিশুদের মধ্যে ইত্তেফাকের পক্ষ হতে উপহার প্রদান করা হয়।
পটুয়াখালী : সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে পটুয়াখালীতে পালিত হয় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আরটিভি ও সমকালের পটুয়াখালী প্রতিনিধি মুফতী সালাহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের পটুয়াখালী প্রতিনিধি নির্মল কুমার রক্ষিত।
কুড়িগ্রাম : দৈনিক ইত্তেফাক এর গৌরবের ৬৭ বছরে পদার্পণে দিবসটি পালন উপলক্ষ্যে কুড়িগ্রামে শুভেচ্ছা বিনিময়, আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে ইত্তেফাকের জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন ও অতিথিবৃন্দ।
রাজশাহী: নগরীর অলকার মোড়ে মাস্টার শেফ রেস্তোরাঁয় আয়োজিত সুধী সমাবেশে কেক কাটা হয়। ইত্তেফাকের রাজশাহী স্টাফ রিপোর্টার আনিসুজ্জামানের সঞ্চালনায় সুধী সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মোকবুল হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজশাহীর সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির দায়িত্বপ্রাপ্ত সভাপতি লুত্ফর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক তানজিমুল হক, বিএফইউজের কেন্দ্রীয় সহসভাপতি মামুন অর রশিদ প্রমুখ।
শরীয়তপুর : কেক কেটে ও আলোচনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে শরীয়তপুরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি অনল কুমার দের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
জয়পুরহাট : দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাট প্রেসক্লাবে মঙ্গলবার সকালে সুধী সাবেশের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়াসহ মুক্তি সংগ্রামে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় অনুষ্ঠানে। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম।
জামালপুর : জামালপুরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার সকালে পত্রিকাটির জেলা প্রতিনিধি এস এম হালিম দুলাল জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শোভাযাত্রা, কেককর্তন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গোপালপুর (টাঙ্গাইল): গোপালপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইত্তেফাক সংবাদদাতা এবং প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন মেয়র রকিবুল হক ছানা।
চাঁপাইনবাবগঞ্জ : গতকাল মঙ্গলবার দৈনিক ইত্তেফাক ৬৭তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাবুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
বেতাগী (বরগুনা) : দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বরগুনার বেতাগী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকার বেতাগী উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান মজনু এর শুভেচ্ছা বক্তৃতার মধ্য দিয়ে আলোচনা কার্যক্রম শুরু হয়।
মুক্তাগাছা (ময়মনসিংহ) : ময়মনসিংহের মুক্তাগাছায় মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য, মুক্তাগাছা উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয়ে কেক কাটা, মিষ্টি মুখ, আনন্দ র্যালি, আলোচনা সভা হয়।
বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র জালালউদ্দিন জোয়াদ্দার।
ঘাটাইল (টাঙ্গাইল) : দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭ বছরে পর্দাপণ উপলক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে ঘাটাইল প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা হয়। ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম (কালের কণ্ঠ) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার ঘাটাইল সংবাদদাতা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা।
শেরপুর: স্থানীয় সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে র্যালি শহর প্রদক্ষিণ করে। জেলা প্রতিনিধি সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শ্রীবরদী উপজেলায় কর্মরত দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আব্দুল বাতেনের অকাল মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রবীণ শিক্ষাবিদ ড. সুধাময় দাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
রাজবাড়ী: রাজবাড়ী অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কেক কাটেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। সাংবাদিক এম দেলোয়ার হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, দৈনিক ইত্তেফাকের রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. মাহ্ফুজুর রহমান প্রমুখ।
বিরামপুর (দিনাজপুর): বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক উপাধ্যক্ষ এ কে এম শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের বিরামপুর সংবাদদাতা নজরুল ইসলাম, অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম, সাংবাদিক প্রভাষক মশিহুর রহমান প্রমুখ।
চারঘাট (রাজশাহী): উপজেলা পরিষদের সভাকক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইত্তেফাকের সংবাদদাতা এস এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক।
ছাগলনাইয়া (ফেনী): ছাগলনাইয়া প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের ছাগলনাইয়া সংবাদদাতা মোহাম্মদ শেখ কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া।
দিনাজপুর: দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বৃহত্তর দিনাজপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই। দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু, বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. মাসুদুল হক ও সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক রশিদুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দিনাজপুর মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান ও দিনাজপুর লেখিকা সংঘের সভানেত্রী জিনাত রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক একরাম তালুকদার।
আটোয়ারী (পঞ্চগড়): আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকির সঞ্চালনায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও দৈনিক ইত্তেফাকের আটোয়ারী সংবাদদাতা জিল্লুর হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম।
বাসাইল (টাঙ্গাইল): বাসাইল প্রেসক্লাবে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাকের বাসাইল সংবাদদাতা ও বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো. আশিকুর রহমান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।
