মিরসরাইয়ে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২২:০৬

g  মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুভ উদ্বোধন হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ বিজয় মেলার উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিজয় মেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাশিমের সভাপতিত্বে, সুভাষ সরকার ও মানারাত আহম্মেদ চৌধুরী বাবুর যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, সাহিত্যিক ও মুক্তিযোদ্ধা কাইয়ুম নিজামী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।