দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ এবং প্রতিষ্ঠাবার্ষিকী-২০১৯ উপলক্ষ্যে চট্টগ্রামে ও বরিশালে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালির স্বাধীনতা সংগ্রামসহ সুখে-দুঃখে ইত্তেফাক দ্ব্যর্থহীন প্রেরণা। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে শোষণ-নিপীড়নের বিরুদ্ধে ইত্তেফাক সব সময় কথা বলেছে। ইত্তেফাক তাই সকল সময়েই বাঙালির চিরচেনা আপন কণ্ঠস্বর হয়ে উঠতে পেরেছে। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যাবসায়িক অঙ্গনের নেতৃবৃন্দ, শিক্ষক-সাংবাদিক সমাজ ও সুধীজন ইত্তেফাকের সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম অফিস জানায়, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাক চট্টগ্রাম ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা।
অনুষ্ঠানে ইত্তেফাককে শুভেচ্ছা জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম, বিজিএমইএর পক্ষ থেকে ক্লিফটন গ্রুপের প্রধান নির্বাহী এমডিএম মহিউদ্দিন আহমেদ চৌধুরী, প্রাক্তন পরিচালক সাইফুল্লাহ মনসুর, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, এফবিসিসিআইর প্রাক্তন সহসভাপতি ও চট্টগ্রাম উইমেন চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ারা হাকিম আলী, মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম সম্পাদক মহসীন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বাসস চট্টগ্রামের ব্যুরো প্রধান কলিম সরওয়ার, বিএফইউজের সাবেক সহসভাপতি মো. শহীদ উল আলম, আসিফ সিরাজ, সাংবাদিক এস এম আতিকুর রহমান, জাহিদুল করিম কচি, জসিম চৌধুরী সবুজ, নুরুল আমিন, মোস্তাক আহমেদ, তমাল চৌধুরী, পংকজ দস্তিদার, প্রদীপ দেওয়ানজী, সাংবাদিক শাহীন চৌধুরী, রাশেদ রউফ, স ম ইব্রাহিম, শামসুল হক, সবুর শুভ, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দীন তোতা, যুগান্তর চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, কালের কণ্ঠ চট্টগ্রাম ব্যুরো প্রধান মোস্তফা নঈম, বিডিনিউজ চট্টগ্রাম ব্যুরো প্রধান মিন্টু চৌধুরী, দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ফারুক ইকবাল, মঈনুদ্দিন কাদেরী শওকত, বৈশাখী টেলিভিশন চট্টগ্রামের ব্যুরো প্রধান মহসীন চৌধুরী, সাংবাদিক ডেইজী মউদুদ, দেবদুলাল ভৌমিক, ম. শামসুল ইসলাম, সাইফুল ইসলাম, রাশেদ মাহমুদ, সুবল বড়ুয়া, রতন কান্তি দেবাশীষ, কুতুব উদ্দিন, শহীদুল ইসলাস, হারুনুর রশিদ, শোয়েব খান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট চট্টগ্রামের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, দেবাশীষ বড়ুয়া দেবু, এ জেড এম হায়দার, নিজাম হায়দার সিদ্দিকী, পূরবী দাশ, নুরুদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ইয়াং ওয়ান করপোরেশনের আইন উপদেষ্টা অ্যাড. আফতাব উদ্দিন, মাহফুজুল হক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. উদিতি দত্ত, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মো. গিয়াস উদ্দিন, আঞ্জুমান আরা, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ, মো. জামাল হোসেন, চট্টগ্রাম মহিলা চেম্বারের সদস্য জাহিদা আক্তার মিতা, চট্টগ্রাম চেম্বারের শায়লা আবেদীন রিমা, সাংস্কৃতিক সংগঠক ও কবি সেলিম আক্তার পিয়াল, সিজেকেএসর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মো. নাসির মিঞা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জি এম এম এ সবুর, বাংলাদেশ লবণ মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নুরুল কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২১ ব্যাচের পক্ষ থেকে প্রিন্সিপাল সরোয়ার আলম, চাকসুর সহক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাদল, পুলিশ ইন্সপেক্টর এনামুল হক, অধ্যাপক ড. এ বি এম আজাদ, সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী, কোষাধ্যক্ষ সজল হোড়, চট্টগ্রাম এক্স কাউন্সিলর ফোরামের জামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য জাহেদুর রহমান সোহেল, এক্স-স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম দৌলতপুর হক বাহাদুর হাইস্কুল-ফেনী-এর সভাপতি নুরুল আবছার ভুঁইয়া, সাধারণ সম্পাদক এ কে এম জহিরুল হক কামরুল, হকার্স সমিতির সভাপতি মোহাম্মদ ইউছুপ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম লিটন, এজেন্টদের মধ্যে হারুনুর রশিদ, আইয়ুব আলী, আবদুর রাহিম, ডাকসুর সাবেক জিএস গোলাম জিলানী চৌধুরী, চবি প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরী, জিপিএইচ ইস্পাতের মিডিয়া এডভাইজার অভিক ওসমান প্রমুখ। এছাড়াও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, ফোর এইচ গ্রুপ, পার্ক ভিউ হসপিটালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বরিশাল অফিস জানায়, বরিশালে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দৈনিক ইত্তেফাক ৬৭ বছরে পদার্পণে মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. মইদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থনীয় সরকার বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম, বিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঞা, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. এস এম ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, দৈনিক সমকাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, যুগান্তর ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪ ব্যুরো প্রধান রাহাত খান, চ্যানেল২৪ এর ব্যুরো প্রধান প্রাচুর্য্য রানা, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান গিয়াস উদ্দিন সুমান, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান অপূর্ব অপু, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, স্থানীয় দৈনিক পরিবর্তন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহমুদ, দৈনিক বরিশালের কণ্ঠের সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদ, বরিশাল মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, সরকারি বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল-আমিন সরোয়ার, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সরদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হাসিব মো. তুষার, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুষ্পকলির কথার প্রকাশক ও সম্পাদক শামীমা সুলতানা, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও এম রহমান, নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদ, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসের ফটো সাংবাদিক ফারুক লিটু, মুলাদী সংবাদদাতা আলমগীর হোসেন সুমন, বানারীপাড়া সংবাদদাতা এস মিজানুল ইসলাম, বাকেরগঞ্জ সংবাদদাতা মো. গোলাম মোস্তফা, হিজলা সংবাদদাতা মো. আলহাজ, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. মাইনুল ইসলাম মুনির, সাধারণ সম্পাদক আবুল কালাম কালু, সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম বাদল ও সাধারণ সম্পাদক মো. হানিফসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাদেশ ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সমন্বয়ক শাকিলা ইসলাম।
এদিকে দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে বরিশাল অফিস বর্ণিল সাজে সাজানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে ইত্তেফাকের লোগোসহ বিলবোর্ড স্থাপন ও প্রচার-প্রচারণা করা হয়। দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানাতে ফুল ও মিষ্টি নিয়ে বরিশাল কার্যালয় আসেন। তারা ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করে ভবিষ্যত্ সাফল্য কামনা করেন।
