ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শীতবস্ত্র বিতরণ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০০:৪১

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জ ও ঢাকা জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার টিকাটুলির জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মো. ফিরোজ খান, পরিচালক ও জোন অধিনায়ক মো. কামাল হোসেন, পরিচালক আনসার গার্ড ব্যাটালিয়ন দেওয়ান মাতলুবুর রহমান, উপপরিচালক ও জোন অধিনায়ক শামীম আহমেদ প্রমুখ। শতাধিক শীতার্তের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।