র্যাগিংয়ে জড়িত থাকার দায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বহিষ্কৃত ১০ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গতকাল মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
শিক্ষার্থীরা হলেন—মির্জা মোহাম্মদ গালিব, জাহিদুল ইসলাম, মুনতাসির আহমেদ, আসিফ মাহমুদ, মো. মুস্তাসিন, আনফালুর রহমান, অর্ণব চৌধুরী, নাহিদ আহমেদ, তানভীর হাসনাইন ও মুহিবুল্লাহ। তাদের পক্ষে আইনজীবী অনীক আর হক ও নাহিদ সুলতানা যুথী শুনানি করেন।
