টঙ্গী (গাজীপুর) : তুরাগ তীরের দু‘পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট, বালুর গদি, সিএনজি পাম্প ও তিনটি শিল্পকারখানার অংশ বিশেষ গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। গতকাল মঙ্গলবার সকাল থেকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান হাকিম। তুরাগের দু‘পাশ দখল করে গড়ে ওঠা টিনশেড ঘর, বহুতল ভবনসহ ১৩১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় বালু নিলামে বিক্রি করে ৩৬ লাখ ৬৮ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১৩ লাখ টাকা নগদ আদায় করা হয়। ছয়টি প্রতিষ্ঠানের ৬ জনকে আটক করা হয় —ইত্তেফাক
