মানিকগঞ্জের শিবালয়ে ‘মুজিববর্ষেই জাতীয়করণের ঘোষণা চাই’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বেসরকারি মাধ্যমিক স্কুলগুলো মুজিবর্ষেই জাতীকরণ ঘোষণার দাবি জানান। গতকাল মঙ্গলবার দুপুরে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) এই মতবিনিময় সভার আয়োজন করে। বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুত্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার (বাদশা) প্রমুখ।
