ডাকসু ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০০:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে নুরুল হক নুর সহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায়, শহিদ রফিক চত্বরে, মানিকগঞ্জের বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে ‘সম্মিলিত ছাত্র ঐক্য’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাত্র ফেডারেশন মানিকগঞ্জ জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ ইয়েন খানের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এম আর লিটনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত ছাত্র ঐক্য-এর সমন্বয়ক মো. মুহিদুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়ন এর সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ এর জেলা আহ্বায়ক রাসেল মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়নের জেলা সাবেক সভাপতি রুমা আক্তার, ঘাতক দালাল নির্মূল কমিটি ছাত্র ফ্রন্ট এর সদস্য জাহাঙ্গীর আলম, বিচ্ছুরণ পাঠক সমাবেশ এর সদস্য শেফালী আক্তার, ফাতেমা আক্তার প্রমুখ।