বাংলাদেশ বিমান বাহিনী মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এ কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ মালিগামী কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশে ব্রিফিং প্রদান করেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। সর্বমোট ১১০ জন বিমান বাহিনীর সদস্য মালিতে গমন করবে। এদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর চার জন মহিলা কর্মকর্তাও অন্তর্ভুক্ত আছেন। আইএসপিআর-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
