বিভিন্ন স্থানে নানা আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:১৬

ইত্তেফাক ডেস্ক

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নানা আয়োজনে উত্সবমুখর পরিবেশে মঙ্গলবার বিভিন্ন স্থানে সুধীসমাবেশ, র্যালি, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

রাঙ্গামাটি : প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার বিকালে আলোচনা সভা ও বর্ষপূর্তিতে কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। জেলা প্রতিনিধি এ কে এম মকছুদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা রুহুল আমিন, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত্ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ।

বিশ্বনাথ (সিলেট) : প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন  বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মূসা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল মতিন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মহব্বত আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু প্রমুখ।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া মডেল থানার নিকটস্থ সোহাগ কমিউনিটি সেন্টারে মঙ্গলবার বিকালে সুধীসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যক্ষ কে এম মুছা, সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  শুরুতে কেক কাটা হয়। শ্রমিক নেতা মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে এবং উপজেলা সংবাদদাতা মোহাম্মদ আলীর সঞ্চালনায়  আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সৈয়দ নুর, ডা. আবুল ফজল প্রমুখ। 

লোহাগাড়া (চট্টগ্রাম) : উপজেলা সদরের লোহাগাড়া সিটি হাসপাতাল কনফারেন্স রুমে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপজেলা সংবাদদাতা মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা এইচ এম গণি সম্রাট, উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার কোম্পানি। অধ্যাপক মো. ইব্রাহিম খলিলের উপস্থাপনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টার সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাত্তার সিকদার ও সাংবাদিক রকসি সিকদার প্রমুখ।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্ব্বরে মঙ্গলবার বিকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বিশিষ্ট শিক্ষানুরাগী, আকমল খাঁনের সভাপতিত্বে ও উপজেলা সংবাদদাতা মো. আব্দুল হাইর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল ওয়াহিদ, গোলাম সারোয়ার, জুয়েল আহমদ, গোবিন্দ দেব প্রমুখ। এসময় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাটখিল (নোয়াখালী): প্রেসক্লাব মিলনায়তনে চাটখিল ক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক শোয়েব হোসেন ভুলুর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন চাটখিল উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সমীর চক্রবর্তী, প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মাসুদ প্রমুখ।

ইত্তেফাক ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে উদ্যাপন করা হয়েছে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। লালমনিরহাট জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ও অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হক, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম এবং উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ এস এম মনওয়ারুল ইসলাম।

চরভদ্রাসন (ফরিদপুর) : চরভদ্রাসন প্রেসক্লাব চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। পরে প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ওসি মো. হারুন অর রশিদ, যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. মেজবাহ উদ্দিন ও থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্লা প্রমুখ। সাংবাদিক আবদুস সুবুর কাজলের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন চরভদ্রাসন ইত্তেফাক সংবাদদাতা মো. মুস্তাফিজুর রহমান শিমুল। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল ওহাব মোল্লা, মো. আফজাল হোসেন, মো. আসলাম, মো. আরিফ হোসেন প্রমুখ।

বোরহানউদ্দিন (ভোলা) : বোরহানউদ্দিন পৌরসভার মিলনায়তনে মেয়র মো. রফিকুল ইসলাম কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ইত্তেফাকের বোরহানউদ্দিন ইত্তেফাক সংবাদদাতা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিবচর (মাদারীপুর) : মাদারীপুর ও শিবচর প্রতিনিধির উদ্যোগে শহরের এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও  কেক কাটা হয়। দৈনিক ইত্তেফাকের মাদারীপুর প্রতিনিধি ও মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি মো. শাহজাহান খানের সভাপতিত্বে এবং শিবচর সংবাদদাতা প্রণব কুমার সাহার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান প্রধান অতিথি ছিলেন।

বাজিতপুর (কিশোরগঞ্জ) : বাজিতপুরের শিক্ষা প্রতিষ্ঠান ‘পরাগমেলা কল্লোল’ প্রাঙ্গণে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বাংলাদেশ টাইমস্ এর সাবেক জেলা প্রতিনিধি এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলে এলাহী মো. গোলাম কাদের কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিতোষ বণিক, বামপন্থি নেতা ও সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইত্তেফাকের বাজিতপুর সংবাদদাতা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ কা মো. গোলাম মোস্তফা।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে আজাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দৈনিক ইত্তেফাকের কসবা সংবাদদাতা ও কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা।

টেকেরহাট (মাদারীপুর) : রাজৈর প্রেসক্লাবে টেকেরহাট সংবাদদাতা ও প্রেসক্লাবের সভাপতি খোন্দকার আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোতালেব মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান প্রমুখ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুর প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকার শাহজাদপুর সংবাদদাতা শফিউল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রেসক্লাবের শাহজাদপুরের সভাপতি সাংবাদিক আতাউর রহমান পিন্টু, সিনিয়র সাংবাদিক ও কবি আতিক সিদ্দিকি প্রমুখ।

শিবপুর (নরসিংদী) : শিবপুর অনলাইন প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিবপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও শিবপুর উপজেলার দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আনোয়ার হোসেন স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান খান।

আমতলী (বরগুনা) : আমতলী ডাকবাংলো হলরুমে কেক কাটেন প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা জি এম দেলোয়ার হোসেন। আমতলী সরকারি কলেজের সাবেক প্রভাষক আনোয়ার হোসেন আকনের সভাপতিত্বে বক্তব্য দেন আমতলী সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, আমতলী সরকারি কলেজর প্রভাষক নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।

ঈশ্বরদী (পাবনা): প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইত্তেফাকের ঈশ্বরদী সংবাদদাতা ও প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডুর সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান প্রধান অতিথি ছিলেন।

চাটমোহর (পাবনা) : চাটমোহর প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাকের চাটমোহর সংবাদদাতা ও প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ইত্তেফাকের প্রবীণ পাঠক সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মো. আলতাব হোসেন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

ইত্তেফাক ডেস্ক

নানা আয়োজনে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে উদ্যাপন করা হয়েছে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

নরসিংদী : নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথি ও স্থানীয় সাংবাদিকরা কেক কাটেন। দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি নিবারণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, নরসিংদী সরকারি কলেজের সাবেক দুই অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ।

টাঙ্গাইল : টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। ইত্তেফাকের টাঙ্গাইল প্রতিনিধি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহসভাপতি খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইলের সিনিয়র তথ্যকর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

চাঁদপুর : চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী।  বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সুত্রধর, সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, দৈনিক ইত্তেফাকের চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন প্রমুখ।

মতলব দক্ষিণ (চাঁদপুর) : মতলব প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিশু সংগঠন ও মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মো. মাকসুদুল হক বাবলু। ইত্তেফাকের মতলব দক্ষিণ উপজেলা সংবাদদাতা ও শিক্ষক মোহাম্মদ আকতার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু।

তারাগঞ্জ (রংপুর) : তারাগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা সদর কুর্শা ইউপি অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইত্তেফাকের তারাগঞ্জ উপজেলা সংবাদদাতা মো. খবির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন তারাগঞ্জ থানার ওসি মো. জিন্নাত আলী, উপজেলা সদর (কুর্শা) ইউপি চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশের উপজেলা আহ্বায়ক আফজালুল হক সরকার প্রমুখ।

তেঁতুলিয়া (পঞ্চগড়) : তেঁতুলিয়া প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় তেঁতুলিয়া প্রেসক্লাবে র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাকের তেঁতুলিয়া উপজেলা সংবাদদাতা আশরাফুল ইসলামের সঞ্চালনায় ও তেঁতুলিয়ায় প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

চরফ্যাশন (ভোলা) : প্রেসক্লাবের সম্পাদক মনির আহমেদ শুভ্রর সভাপতিত্বে ইত্তেফাকের সংবাদদাতা মিজানুর রহমান নয়নের সঞ্চালনায় চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবদীন আখন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ।

নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইলে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলার নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলের হল রুমে কেক কাটেন নান্দাইল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক উদ্দিন ভুঁইয়া। এ সময় দৈনিক ইত্তেফাকের নান্দাইল সংবাদদাতা শাহ্ আলম ভুঁইয়া, পৌর কাউন্সিলর খায়রুল ইসলাম মানিক, নান্দাইল মডেল থানার এসআই আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

অভয়নগর (যশোর) : নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক আসলাম হোসেন। প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের অভয়নগর সংবাদদাতা বদরুজ্জামান।

বাগমারা (রাজশাহী) : বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইত্তেফাকের বাগমারা উপজেলা সংবাদদাতা মাহফুজুর রহমান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ ও উপজেলা চেয়ারম্যান অনীল সরকার।

গাইবান্ধা : গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহরিয়ার খান বিপ্লব, জেলা সনাকের সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক গোবিন্দলাল দাস, কবি ও ছড়াকার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।