রংপুরে আল্লাহর দলের এক সদস্য গ্রেফতার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:২২

স্টাফ রিপোর্টার, রংপুর

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর এক সদস্যকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। র্যাব-১৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি দল মঙ্গলবার মধ্যরাতে গাইবান্ধা জেলার সদর থানার এ্যাপোলো হাসপাতালের সামনে থেকে মো. ফারুক হোসেন নামে ঐ সদস্যকে গ্রেফতার করে। মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, তার সহযোগী অন্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।