শাহজাদপুরে হেরোইনসহ গ্রেফতার এক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:২২

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭০ পুরিয়া হেরোইনসহ বুদ্ধিন ওরফে বদি (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদরের পাড়কোলা বাজারে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জুগ্নীদহ দক্ষিণপাড়া গ্রামের মো. নূর বক্সের ছেলে।

এ বিষয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।