রংপুর কারমাইকেল কলেজের শতবর্ষ পূর্তি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:২৪

উত্সব ২৯-৩০ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের কারমাইকেল কলেজের শতবর্ষ পূর্তি উত্সব আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কলেজ প্রশাসন। দুই দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত রয়েছে বর্ণিল আয়োজন। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব আলহাজ মো. মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।