সুন্দরবনে ফিশিং ট্রলারসহ আটক আট জেলে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:২৫

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের স্মার্ট পেট্রল টিমের সদস্যরা বুধবার ভোরে মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে ফিশিং ট্রলারসহ আট জেলেকে আটক করেছেন। এ সময় তিন মণ মাছ ও জালসহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করে স্মার্ট টিমের সদস্যরা। সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় আট জেলেকে আটক করে বন আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।