আক্কেলপুরে ইয়াবাসহ গ্রেফতার এক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:২৫

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

জয়পুরহাটের আক্কেলপুর থানা পুলিশের অভিযানে ২৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রুবেল হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌর সদরের ৪নং ওয়ার্ডের উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে আক্কেলপুর পৌরসভার উত্তরপাড়ার মো. ইদ্রিস আলীর ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, তার বিরুদ্ধে মাদক বিক্রি আইনে মামলা হয়েছে।