নবীনগর সরকারি হাসপাতালে নেবুলাইজেশন কর্নার স্থাপন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:২৫

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে নেবুলাইজেশন কর্ণার ইউনিট চালু করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে এই কর্ণার উদ্বোধন করেন স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আহম্মেদ হোসেন(ফুল মিয়া)। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডাক্তার মোহাম্মদ হিমেল, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনসহ কর্তব্যরত ডাক্তার স্টাফ ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা।