মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
মতলব পৌরসভার বাইশপুর এলাকার একটি মাদ্রাসায় গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, রাত প্রায় সোয়া ১টার দিকে মতলব সেতুর পাশে বাইশপুর এলাকার মাদ্রাসা মদীনাতুল মুনাওয়ারায় আগুন লাগে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মাদ্রাসার মুফতি রোকনুজ্জামান বলেন, শত্রুতাবশত কেউ হয়তো মাদ্রাসায় আগুন দিয়েছে।
মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ, প্যানেল মেয়র আবুল বাশার মিয়াজী পারভেজ ও মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা মো. কবির আহমেদ ক্ষতিগ্রস্ত মাদ্রাসা দেখতে যান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
