উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
বালুখালী ও কুতুপালং ক্যাম্পে মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জন রোহিঙ্গাকে আটক করে বুধবার সকালে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে। আটককৃতরা হচ্ছে থাইংখালী ক্যাম্প- ১৩ ব্লক-এ এর বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল্লাহ (২৭)। অপর জন হচ্ছে কুতুপালং ক্যাম্প-৫ ব্লক-এজি এর বাসিন্দা মৃত আব্দুল জব্বারের ছেলে জুবাইয়ের মাঝি (২৮)। এ ঘটনায় র্যাব-১৫ এর ওয়ারেন্ট অফিসার আবু নাছের মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
০
