যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরের সারাই মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ে বিনা মূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ চিকিত্সাসেবার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক মো. সিরাজুল ইসলাম ভরসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম, কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সামাদ সভায় উপস্থিত ছিলেন
০০০
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘হাজীগঞ্জ শাখা’ বৃহস্পতিবার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), পরিচালক এ এস এম ফিরোজ আলম, মো. আবদুল হান্নান, এ কে এম সাহিদ রেজা ও এম এ খান বেলাল
০০০
কুমিল্লায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের কোটবাড়ী উপশাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্র্যাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান মো. আব্দুল মোতালেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, এসআইবিএল কুমিল্লা শাখার ব্যবস্থাপক কে এম বরকতুল হক সরকার
০০০
ঢাকার মোহাম্মদপুরে এনসিসি ব্যাংকের ১২১তম শাখার আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম এবং পরিচালক ও ঝুঁকিব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার
