ফেরদৌস চৌধুরী
মন-মগজে চড়াও হলো ভোগ
সংক্রমিত বড়োই কঠিন রোগ।
বাড়ছে রোগী, হচ্ছে রোগও গাঢ়
বিরূপ ঠেকে হয়তো কারো কারো।
পিষ্ট বিবেক, ভোগের যাঁতাকলে
পুড়ছে ক্রমেই লোভের দাবানলে।
তুঙ্গে এখন ভোগের বৃহস্পতি
ভোগ দিলে হয় ত্বরিত পদোন্নতি।
ভোগের নেশায় ঝরে লোভের লালা
ভোগের তোড়ে ভাসে নীতিমালা।
ভোগে মানুষ অন্ধ, ভোগে মত্ত
বিবেক ছাড়া নেই এ রোগের পথ্য।
