পরীক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘পরীক্ষা নিতে নিতে শেষ করে দিচ্ছি বাচ্চাদের, খালি পরীক্ষা আর পরীক্ষা। প্রধানমন্ত্রী মনে করেন, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বর্তমানে যে পিইসি পরীক্ষা নেওয়া হয়, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরাও বিভক্ত। পিইসি পরীক্ষা থাকবে কি না, তা পর্যবেক্ষণে রয়েছে।
—এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী
(সূত্র:দৈনিক ইত্তেফাক, ২৫ ডিসেম্বর ২০১৯)
