ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্ট মোহাম্মদপুর জোনের ব্যবস্থাপনায় রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী প্রথম জাতীয় সদর দপ্তর যুব রেড ক্রিসেন্ট জোনাল ক্যাম্প সম্পন্ন হয়েছে। গত সোমবার শুরু হওয়া এই ক্যাম্প গতকাল বুধবার শেষ হয়।
গতকাল সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাবীবে মিল্লাত। তিনি তার বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটি এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যদের ভূয়সী প্রশংসা করে বলেন, রেড ক্রিসেন্টের যুব সদস্যরা মানবতার সেবায় নিজেদের উত্সর্গ করেছে।
