বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান খাজা মিয়া

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২২:০০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব খাজা মিয়া গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানান। খাজা মিয়া ১৯৯১ সালে ১০ম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে চার বছরের অধিক সময় দায়িত্ব পালন শেষে ২৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেন।—প্রেস বিজ্ঞপ্তি