মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২২:০১

হাবিবুর রহমান

সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মুকুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর আওয়ামী লীগ নেতা মুকুলের জামতৈল পূর্ব বাজারে তার বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে তার পরিবার। মরহুম হাবিবুর রহমান মুকুল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জামতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।