সানাউল্লাহ সানু
সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ সানু (৪১) গত মঙ্গলবার রাতে হূদরোগের ক্রিয়া বন্ধ হয়ে বারদী মসলেন্দপুর নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ যোহর মছলেন্দপুর ইদগাঁহ মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
হাসান বানু
দৈনিক মানবকণ্ঠের গাজীপুরের কালীগঞ্জ প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর আলী মোল্লার মাতা হাসান বানু (৭৬) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মোল্লা বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তিন ছেলে, এক কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোসা. ইয়াসমিন কবীর
বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীরের সহধর্মিণী মোসা. ইয়াসমিন কবীর (৬০) মঙ্গলবার ভোররাত ৪টায় হাইস্কুল সড়কের নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বিকাল ৪টায় জিলা স্কুল মাঠে জানাজা নামাজ শেষে বাঁশবুনিয়ার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
সুলতানা রেজওয়ান
তেভাগা আন্দোলনের নেতা মোহাম্মদ হাজী দানেশের মেয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা রেজওয়ান চৌধুরী আর নেই। বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সুলতানা রেজওয়ান চৌধুরীর স্বামী প্রয়াত রেজওয়ানুল হক ইদু চৌধুরী ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন।
০
