বিলবোর্ড এবং পোস্টার লাগিয়ে শহর নষ্ট করবেন না। আমরা বিদেশ গেলে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলি না, দেশে আসলেই আমাদের আচরণ বদলে যায়। আমরা এখানে শহর নোংরা করার সাহস করি, কারণ জরিমানা নাই। বিদেশে বড়ো অঙ্কের জরিমানার ভয়ে কেউ ময়লা ফেলার সাহস করে না। আমাদেরকেও সে পথে চলতে হবে।
—মো. আতিকুল ইসলাম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র
(সূত্র:দৈনিক ইত্তেফাক, ২৬ ডিসেম্বর ২০১৯)
