সলতে ফুরিয়ে আসে দূরের এই পরবাসে আফসোস আহা রে! মন ছুটে চলে যায় কোন্ দূরে লহমায় অচেনা সে পাহাড়ে। সলতে ফুরিয়ে এলো মেঘে মেঘে বেলা গেল ব্যথা কই কাহারে চিনি না তো কাউকেই মুক্তিরও দেখা নেই ত্রাণ যদি করে সেই ভালোবাসি যাহারে!