দক্ষিণ ভাণ্ডারিয়া প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৪৩

দক্ষিণ ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, স্কুলসংলগ্ন বালুর মাঠে আলোচনা সভা এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী সংকর বল ও বাংলাদেশ চলচ্চিত্র জগতের কমেডিয়ান খলনায়ক মো. নজরুল সিলাম কাবিলা। উপজেলা জেপি নেতা ও ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  মো. গোলাম কবির নান্টুর সভাপতিত্বে পৌর কাউন্সিলর মো. মানিক হাওলাদার, মো. জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজসেবী মো.সহিদুল ইসলাম, মো.সামজিদ মিয়া, ডাক্তার আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।