বাঘায় স্কাউটের চতুর্থ সমাবেশ উদ্বোধন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৫১

বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকালে পাঁচ দিনব্যাপী স্কাউটের চতুর্থ সমাবেশ উদ্বোধন করেছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। এ সময় তিনি জাতী গঠনে স্কাউটদের মূল্যায়ন করা হবে উল্লেখ করে বলেন,  ভালো মানুষ তৈরি করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব না। স্কাউট ভালো মানুষ তৈরি করতে শেখায়। তারা কাজ করে সমাজ, রাষ্ট্র ও মানুষের কল্যাণে। উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক শিক্ষক জাফর ইকবালের সঞ্চলনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘা উপজেলা স্কাউটের সভাপতি শাহিন রেজার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট রাজশাহী জেলার(এল টি) নওশাদ আলী প্রমুখ।